বাংলাদেশের মানুষ গত ৫৪ বছর বিভিন্ন দলের শাসন দেখেছে, দিন শেষে মানুষের জন্য কাজ করেছেন এমন দল এবং শাসন আমরা খুব কম পেয়েছি। যার ফলে ৫৪ বছর পরেও এখন আমাদেরকে বেকারত্ব গ্রাস করছে। প্রয়োজনীয় কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। এখনও মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। এখনো মানুষের মৌলিক চাহিদা ঠিকমতো পূরণ হচ্ছে না। ৫ আগস্টের বিপ্লবের পরে মানুষের মধ্যে বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে।

জামায়াতে ইসলামী তুরাগ মধ্য থানা আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক এসব কথা বলেন। থানা আমির গাজী মনির হোসাইন এর সভাপতিতে, থানা নায়েবে আমির কামরুল হাসান ও সেক্রেটারি মহিবুল্লাহ বাচ্চুর পরিচালনায় মিছিল ও সমাবেশ আরও উপস্থিত ছিলেন ৫৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সুরুজ্জামান, থানা বায়তুলমাল সম্পাদক মোঃ মজিবুর রহমান, ডিয়াবাড়ি ওয়ার্ডের সভাপতি জুলফিকার রহমান, ওয়ার্ড সভাপতি ওয়ারিছ উদ্দিন মুরাদ, থানা যুব বিভাগের সভাপতি কামরুল ইসলাম সহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলটি তুরাগের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। প্রেসবিজ্ঞপ্তি।