জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা : সিলেটের জৈন্তাপুরে সাইট্রাস গবেষণাকেন্দ্র ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট’র যৌত আয়োজনে উপজেলায় পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে বসতবাড়ীতে লেবুজাতীয় ফল উৎপাদন কলাকৌশল শীর্ষক দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই কৃষক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন ৪০ জন কৃষক-কৃষাণী।

জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ এম এইচ এম বোরহান উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার ও ফয়সল আহমেদ।

প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত কৃষক ও কৃষানীদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে লেবু জাতীয় ফসলের চাষাবাদ বিষয়ে আলোচনা কালে ডঃ এম এইচ এম বোরহান উদ্দিন ভূঁইয়ার বলেন সিলেট অঞ্চলে প্রায় ৭৮ দরনের লেবু জতীয় ফল রয়েছে এজন্য সিলেটকে বলা হয় লেবুর জন্ম ভূমি। এর মধ্যে জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রে ৭টি জাতের ফল উদ্ভাবন করতে সক্ষম হয়েছে যা দেশের ভিবিন্ন যায়গায় এসব জাতের চারা সরবহরাহ হচ্ছে। এর মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে সবুজ রংঙের বারি মালটা-১। তিনি আরো বলেন একজন কৃষকই হল সববেয়ে বড় বৈজ্ঞানিক, কৃষকই পারে ভালো ফল উৎপাদন করতে। লেবু জাতীয় ফল মানবদেহের গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন -সি সমৃদ্ধ একটি উত্তম খাবার। এ জাতীয় ফসল বাড়ীর আঙ্গিনায় চাষাবাদের পাশাপাশি বানিজ্যিক আকারে চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব। প্রশিক্ষণে উপজেলার ছয়টি ইউনিয়নে কৃষক কৃষানীরা অংশগ্রহণ করেন।