চৌগাছা (যশোর) সংবাদদাতা: যশোরের চৌগাছার চন্দ্রপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। জানাযায় ১৫ অক্টোবর মঙ্গলবার বেলা ১টার দিকে জাহাঙ্গীর
একই গ্রামের সেলিমের মোটরসাইকেলে কোটচাঁদপুর বাজারের উদ্দেশ্য রওনা হয়।পথিমধ্যে শিশুতলা বাজারে পৌছালে সামনে দিক থেকে যাত্রীবাহীবাস মোটরসাইকেলে ধাক্কা দিলে জাহাঙ্গীর হোসেন বাসের চাকায় পিষ্ট হয়ে জায়গায় মারা যান।
হাকিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল হাসান বলেন জাহাঙ্গীর হোসেন বাসের চাকায় পিষ্ট জায়গায় মারা যান। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা থেকে মীমাংসা করে দেওয়া হয়েছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।