মুজিবনগর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী মুজিবনগর উপজেলা শাখার উদ্যোগে সম্প্রতি উপজেলা জামায়াত অফিসে উপজেলার চারটি ইউনিয়নের দুস্থ অসহায় দরিদ্র মহিলাদের মাঝে শেলাই মেশিন বিতরণ করা হয়। পরনির্ভরতা দূর করে স্বাবলম্বিতা ও স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষে শেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা সেক্রেটারি খাইরুল বাসারের উপস্থাপনায় শেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাও, খানজাহান আলী, প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমীর ও মেহেরপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাও তাজউদ্দীন খান, বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি আলহাজ্ব জারজিস হুসাইন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি ফজলুল হক গাজী, মুজিবনগর উপজেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি আমির হোসেন, উপজেলা সমাজকল্যাণ সেক্রেটারি আলহাজ্ব আমিনুল ইসলাম।