শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শহরের ভায়না মোড় এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে ১টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার বেলা ১২.৩০টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে হোটেল ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় শহরের ভায়না মোড় এলাকার সোনার বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টে তদারকিকালে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। রান্না ঘরের অবস্থা খুবই স্যাঁতসেতে ও নোংরা, কর্মচারীদের নাই কোন স্বাস্থ্যবিধি, নোংরা মেঝেতে যত্রতত্র খাবার খোলা রাখা হয়েছে। মাছ-মাংসের রক্ত চর্বিযুক্ত নোংরা ফ্রিজে গতদিনের বাসি গ্রিল ও মুরগির চাপ সংরক্ষণ করা হয়েছে, সেটি আবার গরম করে খাওয়ানোর জন্য। খোলা রাখা মিষ্টির গামলায় পরে আছে মাছি তেলাপোকার বাচ্চাসহ নানা পোকা। মূল্যতালিকা আপডেট করা হয় না ২০দিন যাবত। খাবার রাখতে ও ঢাকতে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ খবরের কাগজ ও ছাপা কাগজ। পুর্বে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অফিস কর্তৃক তাদের নিয়ে মিটিং করলেও হোটেলের রান্নার পরিবেশ ও স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরি ও সংরক্ষণের বিষয়ে তাদের মধ্যে কোন উন্নতিই পরিলক্ষিত হয়নি।
গ্রাম-গঞ্জ-শহর
মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শহরের ভায়না মোড় এলাকায় অভিযান পরিচালিত হয়।