কারিমুল হাসান, ধুনট সংবাদদাতা: বগুড়ার ধুনটে একই পরিবারে গাভী, বকনাসহ ৪ গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের বড়বিলা গ্রামের মৃত মজিদ ফকিরের ছেলে আব্দুল কুদ্দুসের বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে আব্দুল কুদ্দুস।

অভিযোগ সুত্রে জানাযায়, ওই দিন সন্ধ্যায় গয়াল ঘরে গরু রেখে রাত ১০টায় খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে আব্দুল কুদ্দুস। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে গোয়াল ঘরের দরজা খোলা দেখে গোয়াল ঘরের ভিতর গিয়ে দেখেতে পায় কে বা কাহারা গরু চুরি করে নিয়ে গেছে।

আব্দুল কুদ্দুস জানায়, আমি তাৎক্ষনিক আশে পাশে সহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে কোথাও আমার গরুর সন্ধান না পেয়ে বিষয়টি নিয়ে আমার এলাকার লোকজন এবং নিকট আত্মীয় স্বজনদের সাথে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করেছি।