পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষার অংশ হিসেবে কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইসলামি ছাত্র শিবির গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করছে। এ উপলক্ষ্যে কালীগঞ্জ উপজেলার রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ উপজেলা শাখা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রশিবিরের গাজীপুর জেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মাহমুদুল হাসান, ছাত্রশিবিরের জেলা মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান রুমি, নাগরী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আফনান মাহমুদ দিহান প্রমুখ। শিবির নেতৃবৃন্দ স্কুলের ছাত্রদের মাঝে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ এবং ক্যাম্পাসে বৃক্ষ রোপণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।