হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা: পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠন ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হাতিয়ায় বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

উপজেলার সোনাদিয়া ইউনিয়নের এম,সি,এস উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ইসলামী ছাত্র শিবিরের দক্ষিণ শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা দক্ষিণ শাখার ছাত্র শিবির সভাপতি আশিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা দক্ষিণ ছাত্র শিবিরের সভাপতি এাইচ আর ডি সম্পাদক ওয়েজ করনী সোহেল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম সি এস প্রধান শিক্ষক মো. রতন উদ্দিন, হাতিয়া পৌরসভা ছাত্র শিবির সভাপতি আজগর আলী রবিন প্রমূখ।

এছাড়া চরচেঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা, মাইজদী বাজার উচ্চবিদ্যালয়, মাইজচরা গনিয়া মাদ্রাসা, বুড়িচর চৌমুহনী তবারকিয়া আলীম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ বনজ ও ঔষধী গাছের চার বিতরণ করা হয়।