চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। সম্প্রতি চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ(ওসি) জাহিদুল ইসলাম-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই রিপ্টন পুরকায়স্থ। এসময় চুনারুঘাট পৌরসভার নতুনবাজার এলাকার বান্নিপার্ক রেষ্টুরেন্ট এর সামন থেকে গাজীপুর জেলার জয়দেবপুর থানার মোঃ শাহজাহান মিয়ার ছেলে আবু তাহের (৩১) ও তাঁর স্ত্রী রাজবাড়ি জেলার পাংশা উপজেলার গোপালপুর গ্রামের নুরু মিয়ার মেয়ে মোছাঃ নুরিনা বেগম(২০)কে ৬কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান চুনারুঘাট থানা পুলিশ।