কমিটির সভা
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা: বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় ও মানুষের জানমালের ক্ষয়-ক্ষতি এড়াতে চরফ্যাশন উপজেলায় প্রশাসন ও সুশীলন এর উদ্যোগে, উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি’র সভাপতিত্বে এ বিষয়ে এক জরুরি সভা করেছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
মেলা অনুষ্ঠিত
কলারোয়া (সাতক্ষীরা): কলারোয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা -মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত ইয়াসমিন , কলারোয়া উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওঃ মোঃ কামরুজ্জামান, কলারোয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওঃ মোঃ আহমাদ আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাষ্টার মনিরুজ্জামান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হোসেন, মোঃ জিয়ারুল ইসলাম(জিয়া) প্রমুখ।
বাজেট সভা
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের আগামী ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পঞ্চসার ইউনিয়ন পরিষদে এই বাজেট সভা অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে জনঅংশ গ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করার লক্ষ্যে এই উন্মুক্ত বাজেট সভায়। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল আমিন এতে সভাপতিত্ব করেন।
সভা অনুষ্ঠিত
আমতলী (বরগুনা) সংবাদদাতা : আমতলী উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে দেশীয় প্রজাতির মাছ এবং সামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের মৎস্যজীবীদের নিয়ে ২৭ শে সম্প্রতি এর সময় হালিমা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন পর্যায়ে উদ্ভুদ্ধকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘তারুণ্য নির্ভর বাংলাদেশ
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি জেলা তথ্য অফিসের উদ্যোগে রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সভায় ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মেহেদী হাসান।
সভায় জেলা সহকারী তথ্য কর্মকর্তা রেজওয়ান মোরশেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা তথ্য কর্মকর্তা মো: আব্দুল আউয়াল, বাগডোব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হাসান, স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য নির্ভর বাংলাদেশের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান নোমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক এবং শিক্ষার্থী মেহেদী হাসান ও কানিজ ফাতেমা বক্তব্য রাখেন।
ড্রাইভিং প্রশিক্ষণ
দাউদকান্দি : দাউদকান্দিতে রাহমাতুন্নেসা চ্যারিটির উদ্যোগে কারিগরি শিক্ষালয়ে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহনে আগ্রহী ৪০জন আবেদনকারীর সাক্ষাতকার গ্রহণ ও উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলার তাসফিন সিএনজি স্টেশন এর হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির উদ্যোক্তা এমএ সাত্তার, কমরেড রুবেল, ইন্সট্রাক্টর খলিল, রমজান,সালাউদ্দিন প্রমুখ।
পেল ল্যাপটপ প্রদান
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে সম্প্রতি চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠান প্রধানদের হাতে এসব ল্যাপটপ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজাহার আলী।