দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : দেওয়ানগঞ্জ উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক আকরাম হোসেনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে জামালপুর গোয়েন্দা শাখার ডিবি-২ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাটিয়াপাড়া এলাকা হতে জুয়াড়িদের গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা ডিবি-২ ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, রুহুল আমিন জানান, গোপন তথ্যর ভীত্তিতে ঔ জুয়ার আসরে অভিযান চালানো হয়। আর সে আসর থেকে দেওয়ানগঞ্জ উপজেলার যুগ্ম আহব্বায়ক আকরাম সহ ৭ জনকে গ্রেফতার করা হয়।

বাকিরা হলেন আব্দুল মাজেদ (৫০), কুদ্দুছ মিয়া (৫৮), বিল্লাল হোসেন (৩৫), আজিজুর রহমান (৫৫), সুমন (৪৫), চাঁন মিয়া (৬০)। গ্রেফতারকৃত আসামী আকরাম হোসেনের বাড়ি উক্ত বাহাদুবাবাদ ইউনিয়নের ভাটিয়াপাড়া, আব্দুল মাজেদ, আজিজুর রহমান নয়া গ্রামের বাসিন্দা, কুদ্দুছ মিয়া সরদারপাড়ার বাসিন্দা, সুমন ও চাঁন মিয়া ভাটিয়াপাড়ার বাসিন্দা।

সকলকে গ্রেফতারের পর দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা রুজু হয়ছে এবং গতকাল ২১ জুলাই দুপুরে জামালপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।