গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: জামায়াতে ইসলামীর সাবেক বাঙ্গাবাড়ি ইউনিয়ন আমীর, জেলা জামায়াতের শূরার সদস্য এবং শ্যামপুর আলিম মাদরাসার সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব সাইদুর রহমান মাস্টার (৭০) এ দাফন সম্পূর্ণ হয়েছে। স্থানীয় গোরস্থানে তার নামাজে জানাযার পর দাফন করা হয়।
মরহুম সাইদুর রহমান মাস্টারের নামাজে জানাযা পড়ান তার তার মেজ ছেলে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার শফিউল আলম। জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডঃ মিজানুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুবক্কর, জামায়াতের গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল হুদা, জামায়াতের গোমস্তাপুর উপজেলা নায়েবে আমীর মাওলানা আঃ রহমান, বাঙ্গাবাড়ী ইউনিয়ন আমীর জোহুরুল হক, মরহুমের বড় ভাই আলহাজ্ব সেতাব উদ্দিন, মরহুমের বড় ছেলে মুজাহিদুল ইসলাম জাহিদ, শ্যামপুর আলীর মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হক, সহকারী অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, মাইনুল ইসলাম প্রমুখ।