গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে সারাদেশে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ উপলক্ষ্যে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল হামিদ, উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, সাখাওয়াত হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআর মুনিরুল ইসলাম,বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষকগণ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই উপজেলায় ৮৬ হাজার ৩ শত ২১ জনকে টাইফয়েড টিকা প্রদান করা হবে।