বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুইশ’ বাইশ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। সম্প্রতি উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলানায়তনে বনপাড়া সাথী শাখার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক আব্দুল্লাহ মোহাইমিন। ছাত্রশিবিরের বনপাড়া সাথী শাখার সভাপতি বায়েজিদ বোস্তামী বাদলের সভাপতিত্বে ও সেক্রেটারি আল আমিন হোসেন আদিলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি ও নাটোর-৪ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আব্দুল হাকিম। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, বনপাড়া পৌর আমীর মীর মহিউদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান, সেক্রেটারি আবু সাঈদ রনি ও প্রকাশনা সম্পাদক নাজমুল ইসলাম ও বড়াইগ্রাম থানা সভাপতি আশিকুজ্জামান আকাশ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা প্যাকেজ তুলে দেন।
গ্রাম-গঞ্জ-শহর
কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ছাত্রশিবিরের
নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুইশ’
Printed Edition