চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জুলাই পূণর্জাগরণের সমাজ গঠনে শপথ অনুষ্ঠানে প্রতিবন্ধী দুইজনকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সমন্বয়ক মামুন মজুমদার। উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মসজিদের ইমাম, মহিলা মেম্বার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের উপকারভোগী। এর আগে অনুষ্ঠানে বৈষম্যহীন সমাজগঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে অনলাইনে যুক্ত হয়ে শপথ পড়েন অংশগ্রহণকারীরা। পরে সেবা মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।