মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা : প্রবল বর্ষণে মহেশখালী পৌরসভার ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মহেশখালী পৌরসভার উদ্যোগে উপজেলা খাদ্য গুদাম মাঠে খাদ্য সহায়তা বিতরণ করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক
মোঃ হেদায়েত উল্ল্যাহ। এসময় পৌর নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ ও মাওলানা এরফান উল্লাহ এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।