বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের বীরগঞ্জে গত ১৮ অক্টোবর বিকাল ৩টায় বীরগঞ্জ ফাযিল মাদ্রাসার হোল রুমে নির্বাচনী শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ খান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি ও সমাজ সেবক মো: মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলার সভাপতি, সাবেক ছাত্রনেতা ও জামায়াত মনোনীত কাহারোল উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী মো: জাকিরুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার সম্মানিত অফিস সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খোকন। তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ববান হতে হবে। আদর্শিক কর্মী গড়ার মাধ্যমে সমাজ পরিবর্তনের সংগ্রামকে বেগবান করতে হবে।