সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে ৮৮৫ পিস ইয়াবা-টাপেন্টাডলসহ মোছা. রিনা (৩৫) নামে নারী মাদক বিক্রেতাকে আটক করেছে সেনাবাহিনী। সম্প্রতি উপজেলার কামারপুকুর ইউনিয়ন ধলাগাছ পুলপাড়ায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রিনা ওই এলাকার মোকছেদুল ইসলাম পারভেজের স্ত্রী। তারা উভয়ই চিহ্নিত মাদক বিক্রেতা। সেনাবাহিনীর নীলফামারী ক্যাম্পের মেজর সালমানের নেতৃত্বে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুর রহিমসহ সঙ্গীয় সৈনিকের একটা দল এই অভিযান চালায়। এসময় কথিত সাংবাদিক মোকছেদুল ইসলাম পারভেজের শোয়ার ঘরের একটা ট্রাঙ্কে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ পিস ইয়াবা ও ৮৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। অভিযানকালে উল্লেখিত মাদকের সাথে মাদক বিক্রির নগদ ৮ হাজার ৯শ’ টাকাও জব্দ করা হয়েছে। বাড়িতে মাদক রেখে বিক্রির দায়ে পারভেজের স্ত্রী মোছা. রিনাকে আটক করে সৈয়দপুর থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে নীলফামারীর জেলা হাজতে পাঠানো হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
সৈয়দপুরে ৮৮৫ পিস ইয়াবাসহ নারী আটক
নীলফামারীর সৈয়দপুরে ৮৮৫ পিস ইয়াবা-টাপেন্টাডলসহ মোছা. রিনা (৩৫) নামে নারী মাদক বিক্রেতাকে আটক করেছে সেনাবাহিনী। সম্প্রতি উপজেলার কামারপুকুর ইউনিয়ন ধলাগাছ পুলপাড়ায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রিনা ওই এলাকার মোকছেদুল ইসলাম পারভেজের স্ত্রী