মুহাম্মদ দিদার হোসাইন, (বাঁশখালী) চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীতে উপর্যুপরি ইটের আঘাতে নিহত হওয়া রিপা মনি হত্যার খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলনে করেছে নিহতের পরিবার ও এলাকার সচেতন মহল। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার কাথরিয়া ইউনিয়নের আবুর দোকান এলাকাস্থ নিহতের নিজ বাড়ীতে এসংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এলাকার সচেতন নাগরিক ফোরাম এর ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে রিপা মনি হত্যার সাথে জড়িত সকল আসামীদেরকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ওই এলাকার মো. আজিম, আনোয়ার, জসিম, মিজান, বদিউল আলম, মো. আলমগীর কুহিনুর আক্তার, তছলিমা বেগম, নাছিমা আক্তার, ইলবিন আক্তার, রোকেয়া বেগম, পারভিন আক্তার, রোকেয়া খাতুন, আনোয়ারা বেগমসহ অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এসময় তারা বলেন, রিপা মনিকে আসামীরা নৃশংস ভাবে হত্যা করেছে, হত্যাকারীদের মধ্যে শুধু একজন আসামীকে পুলিশ গ্রেফতার করলেও বাকী আসামীরা এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি, গ্রেফতার না হওয়া সকল আসামীদেরকে অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে তারা।