কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : কলারোয়া উপজেলার দেযাড়া ইউনিয়ন জামায়াতের মহিলা সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ইউনিয়ন জামায়াতে আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়ন আমীর মাও: মো: আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১ (তালা- কলারোয়া) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ ।প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন সঠিক নেতৃত্ব ও সৎ মানুষের হাতে না আসলে কোন উন্নয়ন করা সম্ভব না।এর জন্য আগামী সংসদ নির্বাচনে সঠিক নেতৃত্ব বেচে নেওয়ার জন্য আমাদের একটি সুযোগ এসেছে সেই সুযোগ কাজে লাগাতে হবে এর জন্য দাড়িপাল্লায় ভোট দিবেন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, মাওলানা মো: কোরবান আলী, মাওলানা আ: গফুর, মো: আ: সাত্তার, মাওলানা মো: জাকারিয়া ও ব্যাংকার মো: গোলাম রব্বানি প্রমুখ।