চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা রুহুল আমিন মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার সকাল ৮টায় জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতের কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক আব্দুল মতিন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন।