আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে ভূ-সম্পতি বিভাগ। গতকাল সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সান্তাহার রেলওয়ের বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে গড়ে তোলা এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে সান্তাহার রেলক্রসিং এলাকাসহ অন্য এলাকায় প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়েছে। রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় ভূসম্পতি অফিসার (ডিইও) আরিফুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলে। তাকে সহযোগীতা করেন, বগুড়া জেলার সহকারি কমিশনার পাসওয়ার তানজামুল ইসলাম, সান্তাহার স্টেশনের স্টেশন মাস্টার খাদিজা বেগম, কানুনগো মনোয়ার হোসেন।