ইসলামী আন্দোলনের পথ মোটেই ফুল বিছানো নয় বরং কন্টকাকীর্ণ; তাই তাই দ্বীন বিজয়ের লক্ষ্যে প্রকৌশলী সহ দেশের সকল পেশা ও শ্রেণির মানুষকে পর্বতপ্রমাণ বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে ময়দানে আপসহীন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও এফডিইবির উপদেষ্টা ড. মুহাম্মদ রেজাউল করিম।
গত শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর ঢাকা মহানগরী উত্তর ইউনিটের উদ্যোগে একটি দায়িত্বশীল শিক্ষাশিবির গতকাল অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি প্রকৌশলী তৈয়েবুর রহমান জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রকৌশলী তারিকুল ইসলাম তারেকের সঞ্চালনা শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও সংগঠনের উপদেষ্টা ড. মুহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রফেসর ড. আব্দুস সামাদ এবং জিয়াউল হাসান প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের প্রকৌশলী নেতৃবৃন্দ।
ড. রেজাউল করিম বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের পতন হলেও সংকট এখনো কেটে যায়নি বরং পতিতদের চতুর্মুখী ষড়যন্ত্রে দেশে এক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অর্জিত বিজয়কে বিতর্কিত ও নস্যাৎ করার জন্য পতিত স্বৈরাচারের প্রতিভূরা নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ, অশান্ত ও অস্থিতিশীল করার জন্য চলছে নানামুখী অপতৎপরতা। এমতাবস্থায় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বই হুমকীর মুখে পড়েছে। তাই দেশ ও জাতিসত্ত্বাবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় এবং বৃহত্তর জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় দেশে নতুন করে ফ্যাসিবাদী মাতম শুরু হতে পারে।
তিনি বলেন, দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো ঐচ্ছিক কাজ নয় বরং তা আল্লাহ তা’য়ালা আমাদের ওপর অত্যবশ্যকীয় করে দিয়েছেন। মূলত, বাতিলের ওপর দ্বীনে হক্বকে বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামীন যুগে যুগে নবী-রাসূল প্রেরণ করেছেন। বিশ^নবী (স.)ও একই মিশন নিয়ে দুনিয়াতে অবির্ভূত হয়েছিলেন এবং তিনি তার মিশনে শতভাগ সফল হয়েছেন। পরবর্তীতে তার আসহাবগণও একাজে আঞ্জাম দিয়ে গেছেন। সে ধারাবাহিকতায় আজ তা আমাদের ওপর বর্তেছে। তাই এ দায়িত্ব কারো পক্ষেই পাশ কাটানোর সুযোগ নেই।
দ্বীন বিজয়ের লক্ষ্যে দাওয়াতের আবশ্যকতা বর্ণনা করে তিনি বলেন, দ্বীন বিজয়ের অন্যতম পূর্বশর্ত হচ্ছে দাওয়াত সম্প্রসারণ। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের প্রতিটি ঘরে ঘরে দাওয়াত পৌঁছাতে। কেউ যেন দাওয়াতের বাইরে না থাকে সে টার্গেটে কাজ করতে হবে সকলকে। সাধারণ মানুষের মধ্যে দ্বীনের সঠিক জ্ঞান দেওয়ার জন্য সাধ্যমত চেষ্টা করতে হবে। আর এভাবে সংগঠনের বিস্তৃতি ও সম্প্রসারণ ঘটাতে পারলেই দ্বীনের বিজয়ী অবশ্যাম্ভাবী হয়ে উঠবে। তিনি দ্বীন বিজয়ের লক্ষ্যে ইসলামী আন্দোলনের কর্মীদের যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।
আদাবরে জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষাশিবির : রাজধানীর একটি মিলনায়তনে আদাবর থানা জামায়াত আয়োজিত দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। থানা আমীর আল আমীন সবুজের সভাপতিত্বে শিক্ষাশিবিরে শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসাইন ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান। উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর হাসান আব্দুল্লাহ সাকীব ও সেক্রেটারি আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।। প্রেসবিজ্ঞপ্তি।