ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের তারাকান্দায় শেরপুরগামী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভগ্নিপতিসহ ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ -শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলার গোয়াতলা শশার বাজার এলাকায় বুহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহতরা হলেন তারাকান্দা উপজেলার গোয়াতলা পশ্চিম পাড়া গ্রামের সামছুল আলম তোফায়েল ও তার ভগ্নিপতি মোঃ শাহজাহান মিয়া।

তারাকান্দা থানার ওসি মোঃ টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে ফুলপুর থানা পুলিশের সহায়তায় আটক করা হয়েছে।