বান্দরবান সংবাদাদাতা : গত ১৮অক্টোবর সকালে বান্দরবান পৌরসভা প্রাঙ্গণে জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক উপস্থিত রোগীদের এই সেবা গ্রহণ করার অনুরোধ করেন এবং সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে দাড়ানোর আহবান জানান।

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বান্দরবান পৌরসভায় বসবাসরত গরীব ও অসহায় রোগীদের বিনামুল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এসময় গরীব রোগীদের বিনামুল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ প্রদানের পাশাপাশি চোখের ছানিসহ বিভিন্ন জটিল রোগীদের বান্দরবান পৌরসভার অর্থায়নে ও সার্বিক সহযোগীতায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালে পাটানোর ব্যবস্থা করা হয়

বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়েজুর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট আবুল কালাম, বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের ডা: নুরুল ইসলাম ফাহিম, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান, প্রশাসনিক কর্মকর্তা করুনা কান্তি বডুয়াসহ বান্দরবান পৌরসভার বিভিন্ন কর্মকর্তা এবং ৯টি ওয়ার্ডের বিভিন্ন রোগী এবং পৌরবাসীরা উপস্থিত ছিলেন।