মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : সারাদেশের মতো মতলব উত্তর উপজেলায়ও কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও কারিগরী শিক্ষা বোর্ডের ভোকেশনাল পরীক্ষার এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলাফলে পাসের হার এসএসসিতে মোট পরীক্ষার্থী-৩৯৫৭জন, মোট পাশ করেছে ১৯৬৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন, পাশের হার ৪৯.৬০%। ভোকেশনালে মোট পরীক্ষার্থী-২৪৭ জন, মোট পাশ-১৬১ জন, জিপিএ-৫-১০ জন,পাশের হার ৬৫.১৮%। দাখিলে মোট পরীক্ষার্থী -৫১৫ জন, মোট পাশ-২৫৫ জন জিপিএ-৫ পেয়েছে ০৪ জন, পাশের হার ৪৯.৫১%।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনির কাছে ফলাফল জমা দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম। এ সময় সাথে ছিলেন একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম।