কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা : সাংবাদিকদের বৃহত্তর ঐক্য, পেশাগত মানোন্নয়ন, সৎ ও আদর্শিক মিডিয়া কর্মী তৈরির প্রত্যয় নিয়ে নব গঠিত গাজীপুরের কালীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে তথ্য সন্ত্রাস প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা সদরের পুরাতন ব্যাংক মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক ফোরামের কমিটি গঠন এবং সাংবাদিকতা ও তথ্য সন্ত্রাস প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক শামসুল হুদা লিটনের ও সাংবাদিক আবুল হাসনাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান খান, গাজীপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: ওমর ফারুক, কলামিস্ট নজরুল ইসলাম মাষ্টার, কাপাসিয়া উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আবু সায়ীদ, শ্রীপুর উপজেলা সাংবাদিক ফোরামে সাধারণ সম্পাদক মোজাহিদ, সাংবাদিক ফরিদুল আলম প্রমুখ।