হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে হাটহাজারীতে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ধলই ইউনিয়নে এনসমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ শহীদুল ইসলাম চৌধুরী।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম অঞ্চলের সেক্রেটারি মাস্টার এনামুল হক।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইউছুফ বিন আবু বকর।

বক্তব্য রাখেন, কৃষি শ্রমিক ইউনিয়ন হাটহাজারীর সভাপতি বাদশা মিয়া, ফটিকছড়ি উপজেলা সভাপতি লোকমান হোসেন চৌধুরী, রাউজান উপজেলা সভাপতি আবদুস শুক্রর, হাটহাজারী উপজেলা সেক্রেটারী আবু তাহের চৌধুরী।

স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন আলম চৌধুরী, আনোয়ার হোসেন, মীর আবছার, সাইফুল্লাহ খান।