দাউদকান্দি সংবাদদাতা : দাউদকান্দি উপজেলা গৌরীপুর ইউনিয়ন রামনগর গ্রামে নতুন সেতুর নির্মাণকাজ শেষ। সেতুর দুই পাশের মাটি বৃষ্টির কারণে ধসে পড়ে যায় সেতু কমপ্লিট হলেও রাস্তার টেন্ডার হয়েছিল রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রামনগর গ্রাম হইতে জিংলাতলী ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোডের উত্তর পার্শ্বে খালের উপর একটি ব্রীজ নির্মাণ করে। নতুন ব্রীজের উত্তর ও দক্ষিণ পার্শে বালু ভরাট করেছে কিন্তু সম্পূর্ণ কাজ শেষ বৃষ্টি হয়ে দুই পাশের সব বালু চলে যায়।
এলাকাবাসী জানায়, রামনগর গ্রামের মানুষ দুঃখ প্রকাশ করে বলেন এটা আমাদের অনেক দিনের দাবি গৌরীপুর বাজারে যেতে হলে অনেকগুলো গ্রাম ঘুরে যেতে হয় আমাদের অনেক সময় লাগে এ রোড চালু হলে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে দিয়ে আমাদের অনেক সময় বেঁচে যাবে এটা আমাদের গ্রামবাসীর দাবি রামনগর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেন । রামনগর গ্রামের সর্বত্র জনগণ বিকল্প রাস্তা হিসেবে অন্যান্য গ্রামের উপর দিয়ে চলাচল পথের মধ্যে হেনেস্তার শিকার হয় এজন্য আমাদের গ্রামের মানুষের বহুদিনের দাবি আশা-আকাঙ্ক্ষা অতি দ্রুত প্রতিফলিত হউক সেই প্রত্যাশা করি।
দাউদকান্দি উপজেলার নির্বাহী অফিসার ও ১৭ নং গৌরিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আয়েশা বেগম যেন অতি দ্রুত নির্মাণ কাজটি পরিদর্শন করে।