কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা : কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২০০ টি নারিকেলের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে । প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচটি করে নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম প্রতিটি স্কুলের তালিকা তৈরি করে এই চারাগুলো বিতরন করেছেন বলে জানা গেছে। বিএডিসি কর্তৃক এ চারাগুলি কৃষি অফিসে বিনামূল্যে বিতরণের জন্য হস্তান্তর করেন।