বেনাপোল (যশোর) সংবাদদাতা : যশোরের বেনাপোল বাজারে বিজিবি অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন সহ ভারতীয় ট্রাক চালক শ্রী জয়ন্ত দত্ত (৩৪) নামে এক মাদক ব্যাবসায়ী কে আটক হয়েছে। উক্ত হেরোইন এবং মোটরসাইকেলের সিজার মূল্য ১২ লক্ষ টাকা। রবিবার দুপরে বিজিবি’র প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী। শনিবার ১৭ মে রাত ৯টার দিকেস্থলবন্দর বেনাপোল বাজারের গাজীপুর জামে মসজিদের পাশে পাকা রাস্তার উপর চোরা কারবারীদের রেখেদেওয়া মোটরসাইকেলে উঠার সময় তাকে আটক করেন বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের টহল দল। আটককৃত জয়ন্ত দত্ত ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল থানার জয়ন্তীপুর গ্রামের মৃত সঞ্জয় দত্তের ছেলে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন, আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করা হয়েছে। সে ভারতীয় পণ্যবাহী ট্রাকের ড্রাইভার। যার ট্রাক নং-ডব্লিউ বি-২৩সি-২১৪২। ভারতীয় রপ্তানীকারক জে এস এন্টার প্রাইজের মালামাল নিয়ে সে বৈধভাবে ভারত থেকে কার পাস এর মাধ্যমে বাংলাদেশে আগমন করেছে। সে উক্ত মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে বেনাপোল বন্দরের সামনে গাজীপুর জামে মসজিদের পাশে পাকা রাস্তার উপর চোরাকারবারী চক্রের রেখে দেয়া মোটরসাইকেলে উঠার সময় আটক হয়।পরে তার শরীর তল্লাশী ও নিজ হাতে বাহির করে দেয়া ৫০০ গ্রাম হেরোইনসহ মোটর সাইকেল আটক করা হয়েছে।
আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।