বাঁশখালী চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আওতায় আটা বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আস্করিয়া রোড়স্থ “ ইমরান এন্টারপ্রাইজ” ডিলার প্রতিষ্ঠানের মালিক আলহাজ্ব ওসমান হায়দার মুহাম্মদ ইমরানের উদ্যোগে একার্যক্রম উদ্বোধনী শুরু হয়। এতে ক্রেতাদের প্রতিজনকে সর্বোচ্চ ৫ কেজি আটা ২৪ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিলার ওসমান হায়দার ইমরান বলেন, সরকারের খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের উদ্যোগে ওএমএস কর্মসূচি দেশের নি¤œআয়ের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা। দেশের নি¤œআয়ের মানুষের অসহায়ত্বের বিষয় বিবেচনা করে সরকার ভর্তুকি বহন করে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি কার্যক্রম পরিচালনা করে আসছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সময়ে এই কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে।

এই উদ্যোগ নি¤œ ও নি¤œ-মধ্যবিত্ত শ্রেণির মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে। পন্য বিক্রয়কালে ইমরান এন্টারপ্রাইজ ডিলার প্রতিষ্ঠানের মালিক আলহাজ্ব ওসমান হায়দার মুহাম্মদ ইমরানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। তারা এই কর্মসূচিকে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে স্বাগত জানান। প্রথম দিন ১শ জন উপকারভোগীর মধ্যে আটা বিতরণ করা হয়েছে পরবর্তীতেও এই কার্যক্রম ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে বলেও জানান ডিলার মালিক ইমরান।