দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর দশমিনায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে “জুলাই অভ্যুত্থান” এর বাস্তব চিত্র তুলে ধরা ও দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মরণে ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার চেয়ারম্যান সুপার মার্কেটের নিচতলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে প্রজেক্টরের মাধ্যমে জুলাই অভ্যুত্থান সংক্রান্ত তথ্যবহুল ভিডিও ফুটেজ প্রদর্শিত হয়। পাশাপাশি দেলাওয়ার হোসাইন সাঈদীর ওয়াজ ও রাজনৈতিক বক্তব্যও শোনানো হয়। উপজেলার বিভিন্ন স্তরের জনসাধারণ উৎসাহ ও আগ্রহের সাথে এ প্রদর্শনী উপভোগ করেন।
আয়োজনের ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা শিবির সভাপতি জুবায়ের ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
আয়োজকরা জানান, “জুলাই অভ্যুত্থান কোনো স্বাভাবিক আন্দোলন ছিল না; এটি দীর্ঘ ১৫ বছরের অপশাসনের অবসান ঘটিয়েছে। জাতীয় পর্যায়ে এই ঐতিহাসিক ঘটনা নিয়মিত চর্চার অংশ হিসেবেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”