জুলাই-আগস্ট অভ্যূত্থানের শহীত ও আহতদের জন্য দোয়া ও মাগফিরাতের জন্য দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে দরিদ্র অসহায় দুস্থ ও ইয়াতিমদের খাবার বিতরণ করা হয়। আমাদের সংবাদদাতা ও ব্যুরো অফিস এখবর জানান

ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ

খুলনা ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, নতুন প্রজন্ম ছাত্র-জনতার ত্যাগ ও কুরবানির বিনিময়ে দেশের ১৮ কোটি মানুষ মুক্তি পেয়েছে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ তৈরি করতে হবে। হাজার হাজার শহীদ ও পঙ্গু এবং আহতদের জন্য এখনো পর্যন্ত দেশ ও জাতি কিছু দিতে পারেনি। তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় কোনো স্বৈরাচার ও মাফিয়া চক্র যাতে ছিনিয়ে নিতে না পারে সেজন্য সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতিকে সুফল লাভ করতে হলে আগামী দিনে কুরআন ও সুন্নাহ’র আলোকে দেশকে গড়ে তুলতে হবে। তাহলেই জনগণের কাঙ্খিত সৎ ও যোগ্য দেশ প্রেমিক নেতৃত্ব গড়ে তুলতে হবে। তিনি অবিলম্বে জুলাই অভ্যুত্থানের শহীদদের খুনী আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মানুষের বাকস্বাধীতা ও মৌলিক মানবাধিকার ফিরিয়ে দিতে হবে। শহীদ আবু সাঈদ, সাকিব রায়হান, রাকিব, শান্ত, ফারুক হোসেন ও ওয়াসিম আকরামসহ সকল শহীদদের ত্যাগের চেতনায় জুলাই ঘোষণাপত্র ও সনদ তৈরি করতে হবে। ভোটের মর্যাদা ও দলের মর্যাদা রক্ষার জন্য পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। শুক্রবার (৪ জুলাই) খুলনা মহানগরীর খালিশপুর অঞ্চল জামায়াতে ইসলামীর উদ্যোগে নেছারিয়া কামিল মাদরাসায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও হতাহতদের মাগফিরাতের জন্য দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

এ সময় খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সরকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন, মাওলানা আবু বক্কার সিদ্দিক, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুব, সেক্রেটারি আব্দুল আওয়াল, খালিশপুর থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য হেমায়েত উদ্দিন, আব্দুর রহীম, ৯ নং ওয়ার্ড আমীর কাজী বায়েজিদ ইসলাম, ১৩ নং ওয়ার্ড আমীর মানজারুল ইসলাম, মাদরাসা ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

মহানগরী আমীর আরও বলেন, জামায়াতে ইসলামীর আন্দোলন সঠিক ছিল এদেশের ছাত্র-জনতা ২০২৪-এ বুঝতে পেরেছে। এ জন্য তারা জীবনের মায়া ত্যাগ করে দেশকে ভালোবেসে ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। শহীদদের স্বপ্ন পূরণে জামায়াতে ইসলামী আগামীতেও কাজ করবে। তিনি উপস্থিত সকলকে বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সিলেটে ইয়াতিমখানায় খাবার বিতরণ

সিলেট ব্যুরো : জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদীদের গণহত্যা থেকে শিশুরাও রেহাই পায়নি। ছাত্রদের আন্দোলন দমাতে ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী নির্বিচারে গুলীবর্ষণ করেছে। এতে শিশু থেকে শুরু বৃদ্ধা আবালবনিতা কেউ রেহাই পায়নি।

তিনি বৃহস্পতিবার (৩ জুলাই) বাদ জোহর নগরীর বাগবাড়ীস্থ সরকারী ইয়াতিম খানায় (ছোটমনি নিবাস) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াত কেন্দ্রঘোষিত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে টানা ৩৯ দিনের কর্মসূচির অংশ হিসেবে ইয়াতিম খানায় এই খাবার বিতরণ করা হয়।

সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রবের পরিচালনায় অনুষ্ঠিত খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, মহানগর জামায়াত নেতা ক্বারী মাওলানা আলাউদ্দিন ও আব্দুল্লাহ আল মাহমুদ।

এছাড়া এই সময় বাগবাড়ী সরকারী ইয়াতিম খানা (ছোটমনি নিবাস) ও সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কুমিল্লা অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যোগে জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে। শুক্রবার দুপুরে নগরীর টমচমব্রীজ নিউ হোস্টেল এর সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ খাবার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মোসলেহ উদ্দিন,

মহানগরী জামায়াতের সেক্রেটারি মু.মাহবুবর রহমান।

সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসাইন, অফিস সম্পাদক, অধ্যাপক জাকির হোসেন, মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহম্মেদ, মহানগর জামায়াত নেতা মু.নুরে আলম বাবু প্রমুখ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের খাবার বিতরণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ জুলাই অভ্যুত্থানের মাধ্যমেই মূলতঃ আওয়ামী বাকশালীদের দীর্ঘ অপশাসন- দুঃশাসনের কবল থেকে জাতি মুক্তি পেয়েছে। দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে। জুলাই বিপ্লব আমাদের জানিয়ে দিচ্ছে, দেশে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ, গুপ্তহত্যা সহ কোন একদলীয় রাজনীতি মানুষের তৈরি আইন দিয়ে দেশ পরিচালিত হওয়ার কারণে মানুষের মুক্তি মেলেনি। তাই জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে দেশে আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠা করতে দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে কেন্দ্র ঘোষিত খাবার বিতরণ কর্মসূচি পালনকালে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, জেলা কর্মপরিষদ সদস্য আরিফুর রশীদ, জেলা মজলিসে শুরা সদস্য ও সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দীন, এম ওয়াজেদ আলী প্রমূখ।

গাজীপুরে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ

গাজীপুর সংবাদাতা: জুলাই-আগষ্ট গণঅভুথ্বানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর সদর মেট্রো থানার উদ্যোগে ইয়াতিম,অসহায় ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৩৬দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ইয়াতিম,অসহায় ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা। গাজীপুর বাসষ্ট্যান্ড এলাকায় খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন, গাজীপুর সদর মেট্রো থানার নায়েবে আমির এডভোকেট ছাদেকুজ্জামান খান, সেক্রেটারী রবিউল ইসলাম, ২৬ নং ওয়ার্ড আমির খালেদ হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শ্রীপুর পৌর জামায়াতে ইসলামীর খাবার বিতরণ

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুরের শ্রীপুর পৌর শাখার উদ্যোগে দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পৌরসভার ৩ নং ওয়ার্ডের লোহাগাছ বাইতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই আয়োজন করা হয়।

জুলাই -আগস্ট গণঅভ্যূত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং তাদের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। জামায়াতের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনিতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দরিদ্র,অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামী আশাশুনি সদরের আলহাজ্ব ফজলুর রহমান হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে এ খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান, সেক্রেটারী মাও. আনওয়ারুল হক, সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামানে, অফিস সেক্রেটারি মাও. রুহুল কুদ্দুস,বাইতুলমাল সেক্রেটারী মাও. শহিদুল ইসলাম,সদর ইউনিয়ন সেক্রেটারি মাও. আব্দুল হাই,সাবেক মেম্বর ইয়াকুব আলী সানা, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মফিজুল ইসলাম,আই বি ডব্লিউ এফ এর অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাত,সাবেক ছাত্র শিবির নেতা শেখ আরিফুল্লাহ সিদ্দিকী প্রমুখ। সবশেষে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ,আহত ও পঙ্গুত্ববরণকারীদের আত্মার মাগফিরাত ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।