সন্তানদের দ্বীন উপযোগী করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। সোমবার সকাল ৮টায় ভাঙাপুস্কুরুনি মহিলা আলিম মাদ্রাসা মাঠে মাওলানা আবদুল হালিম এর ছোট ভাই আবদুল আলিম এর জানাজায় এই কথা বলেন।
জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগরী নায়েবে আমীর মাস্টার মোসলেহ উদ্দিন, সেক্রেটারি মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, লালমাই উপজেলা আমীর আব্দুন নুর, সেক্রেটারি ইমাম হোসাইন, শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবদুল হাকিম, শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তফা নূরের জামান খোকন ও এমদাদুল হক শাহী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবীর, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি মহিউদ্দিন রনিসহ বর্তমান ও প্রাক্তন ছাত্র নেতৃবৃন্দ।
জানাজার ইমামতি করেন মরহুমের বড় ভাই মাওলানা আবদুল হালিম। জানাজায় ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মাওলানা এটিএম মাছুম বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে জানাজায় উপস্থিত হয়েছেন উল্লেখ করে উপস্থিত মুসল্লিদের প্রতি তার পক্ষ থেকে সালাম জানান এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা এটিএম মাছুম বলেন, “মানুষের সঙ্গী দুনিয়ার যাবতীয় সম্পদ এবং বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন। মানুষকে কবরস্থ করার পর এসব সম্পদ ও মানুষ সবাই ফিরে যায়। শুধু তার আমলই তার সঙ্গে থেকে যায়।
হাদিসে আমলকে দুই ভাগে বলা হয়েছে- ভালো আমল ও খারাপ আমল। যারা নেক আমল করে, কবরস্থ করার পর তাদের কাছে অত্যন্ত সুন্দর, আকর্ষণীয় ও উজ্জ্বল চেহারার একজন ফেরেশতা আসে। সে তাকে বলে, “তোমার জন্য সুসংবাদ, তোমার আগামীর জীবন শুভ ও সুন্দর হোক।” তখন কবরবাসী জিজ্ঞেস করে, “আপনি কে? আমি তো আপনাকে চিনি না।” তখন সে বলে, “আমি তোমার সেই নেক আমল, যা তুমি দুনিয়ায় করে এসেছ।”
আমরা যারা জীবিত আছি, আমাদের উচিত নিজেদের ও আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তোলা, যাতে তারা ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে এবং আমাদের মৃত্যুর পর আমাদের জন্য দোয়া করার উপযুক্ত হয়। তাই জীবিত অবস্থায় আমাদের সবারই সে চেষ্টা করা দরকার। প্রেস বিজ্ঞপ্তি।