মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা: সারা দেশের ন্যায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা পৌর শাখা। পৌর আমীর মাওলানা আফতাবুর রহমান আকন্দ এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন উপাধ্যক্ষ মাওলানা বদরুল আলম, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক সামছুল হক, উপজেলা শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা রায়হান, অর্থ সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান, পৌর অর্থ সম্পাদক মাওলানা আইনুল হুদা প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
মাইলস্টোন স্কুলে নিহত ও আহত শিক্ষার্থীদের জন্য মুক্তাগাছায় জামায়াতের দোয়া মাহফিল
সারা দেশের ন্যায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী