চকরিয়া সংবাদদাতা: দক্ষিণ চট্টগ্রামের সুপরিচিত চিকিৎসা সেবা প্রতিষ্ঠান চকরিয়া জমজম হাসাপাতাল পিএলসি’র বিশেষ সাধারণ সভা মঙ্গলবার (১৭জুন) চুনতি হোটেল মিডওয়ে ইন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জমজম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চকরিয়া-পেকুয়ার সাবেক এমপি অধ্যাপক এনামুল হক মনজু। তিনি স্বাগত বক্তব্য রাখেন। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জমজম হাসপাতালের পরিচালক জি.এম রুকুন উদ্দীন। হাসপাতালের আয় ব্যয়সহ বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মো. আবদুল করিম। সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ বিভিন্ন প্রশ্ন-উত্তর প্রাণবন্ত আলোচনা পর্যালোচনার মাধ্যমে সম্পন্ন হয়। পরিচালক ও শেয়ার হোল্ডারদের মধ্যে মোহাম্মদ সিরাজুল ইসলাম, জি.এ.এম আশেক উল্লাহ, আবুল আহমদ, এহছানুল আনোয়ার, মো. গোলাম কবির প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে অধ্যাপক এনামুল হক মনজু বলেন জমজম হাসপাতাল কক্সবাজার ও দক্ষিণ অঞ্চলের সর্বপ্রথম বেসরকারি হাসপাতাল। এই হাসপাতালের সেবার মান ও ঐতিহ্য সর্বমহলে সমাদৃত এই হাসপাতালের সুনাম ধরে রাখতে হলে ডাক্তার নার্স এবং কর্মচারীদেরকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। তাছাড়া হাসপাতালের পরিচালক ও শেয়ার হোল্ডারদের ঐক্যবদ্ধভাবে হাসপাতালের উন্নত সেবা নিশ্চিত করার জন্য অগ্রণী ভূমিকা রাখতে হবে। ভবিষ্যতে এই ঐতিহ্যবাহী হাসপাতালকে যেন প্রাইভেট মেডিকেল কলেজ করা যায়; তার জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। হাসপাতালে আরও প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ ও অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে দক্ষিণ অঞ্চলের অত্যাধুনিক সেবা দানকারী হাসপাতাল হিসাবে পরিণত করতে হবে। জি.এ.এম আশেক উল্লাহ বলেন, আমরা সকলেই চিকিৎসা সেবার মান উন্নয়নের মাধ্যমে এই হাসপাতালকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। সভার দ্বিতীয় অধিবেশনে আগামী ৩বছরের জন্য শেয়ারহোল্ডারগণ ১৩ জন পরিচালক নির্বাচন করেন। পরিচালকগণ যথাক্রমে- অধ্যাপক এনামুল হক মনজু, ডাঃ মোহাম্মদ কামাল হোসাইন, মো. সিরাজুল ইসলাম, মোহাম্মদ গোলাম কবির, মাওলানা মো. আব্দুল করিম, জি.এম রুকুন উদ্দীন, কৃষিবিদ শামসুদ্দিন আহমদ, জালাল আহমদ, জাকারিয়া মোঃ শাহাব উদ্দিন, এহসানুল আনোয়ার, আ.ন.ম. শহিদুল ইসলাম, এস.এম ফখরুল আনাম ও শহিদুল আনোয়ার হক। একইদিন বিশেষ সাধারণ সভা শেষে নবনির্বাচিত ১৩ জন পরিচালক নিয়ে ১ম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। উক্ত বোর্ড সভায় অধ্যাপক এনামুল হক মনজুকে চেয়ারম্যান, মো. গোলাম কবিরকে এক্সিকিউটিভ চেয়ারম্যান এন্ড সিইও, মো. সিরাজুল ইসলামকে ভাইস-চেয়ারম্যান, মাওলানা মো. আবদুল করিমকে ব্যবস্থাপনা পরিচালক ও জি.এম রুকুন উদ্দীনকে ফাইন্যান্স ডাইরেক্টর নির্বাচিত করা হয়। পুরো মিটিং সঞ্চালকের দায়িত্ব পালন করেন এক্সিকিউটিভ চেয়ারম্যান মো. গোলাম কবির।
গ্রাম-গঞ্জ-শহর
চেয়ারম্যান অধ্যাপক মনজু ভাইস চেয়ারম্যান গোলাম কবির এমডি আবদুল করিম
জমজম হাসপাতাল পিএলসির বিশেষ সাধারণ সভা
দক্ষিণ চট্টগ্রামের সুপরিচিত চিকিৎসা সেবা প্রতিষ্ঠান চকরিয়া জমজম হাসাপাতাল পিএলসি’র বিশেষ সাধারণ সভা মঙ্গলবার (১৭জুন) চুনতি হোটেল মিডওয়ে ইন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।