দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: ইসহাক মিয়া। বিবৃতিতে তিনি বলেন, গত ২১-০৬-২০২৫খ্রি: দৈনিক প্রথম আলো পত্রিকায় “জেলেদের চাল বিএনপি ও জামায়াতের মধ্যে ভাগ বাটোয়ারা” শিরোনামে প্রকাশিত সংবাদে আমাদের দৃষ্ঠি আকৃষ্ট করেছে। সংবাদে উল্লেখ করা হয়েছে প্রতি জেলেকে ৪০ কেজি করে ২ মাসে ৮০ কেজি করে চাল দেয়ার কথা। উপ-সহকারী কৃষি কর্মকতা মো: জুবায়ের হোসেন ও কালাইয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মো: ফিরোজের বক্তব্য উল্লেখ করে বিএনপি ও জামায়াতের সাথে সমন্বয় করে প্রতি জেলেকে ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে বলে উল্ল্যেখ করা হয়েছে এবং সংবাদে উক্ত জেলেদের চাল জামায়াতে ইসলামী ৩০ কেজি ওজনের ৬০ বস্তা চাল নিয়েছে মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্যেশ্য প্রণোদিত। জনগণের মাঝে জামায়তে ইসলামীর ভাবমূর্তি বিনষ্টের জন্য উক্ত সংবাদ প্রকাশ করা হয়েছে বলে আমরা মনে করি। জামায়াত গরীব প্রকৃত জেলেদের তথ্য সংশ্লিষ্ট দফতরে দিয়েছে মাত্র এবং উক্ত চাল কালাইয়া সরকারি গুদাম থেকে দাসপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: ফিরোজ ও উপসহকারী কৃষি কর্মকর্তা জোবায়ের হোসেনের মাধ্যমে বিতরণ করা হয়েছে। বাউফলে জামায়াতে ইসলামীর কোন নেতা কর্মীরা উক্ত চাল গ্রহণ বা বিতরণের সাথে জড়িত ছিল না। এছাড়াও কালাইয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো: হাসনাইন ঐ দিন ইউনিয়ন প্রতিনিধিদের বরিশাল বিভাগীয় সমাবেশে উপস্থিত ছিলেন। “গরীব জেলেদের মধ্যে চাল বিতরণ করেছেন” মর্মে প্রকাশিত বক্তব্যটি সঠিক নয়। বিবৃতিতে তিনি আরো বলেন, জামায়াত দেশ ও জনগণের স্বার্থে কাজ করে। কোন চাঁদাবাজি, লুটপাট ও সরকারী সম্পদ আত্মসাতের সাথে জড়িত নয়। সঠিক তথ্য দিয়ে সংবাদ সংবাদ পরিবেশন করার জন্য তিনি সংশ্লিষ্ট সাংবাদিককে অনুরোধ করেণ।