শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি. এম. রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি কৈখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানান, সরকার উৎখাতের ষড়যন্ত্রের মামলায় দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গত ৫ জুন শ্যামনগরের যাদবপুর গ্রামের মাসুম বিল্লাহ সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় রেজাউল করিম ছিলেন ১২ নম্বর আসামি।পুলিশ জানায়, গ্রেফতারের পর তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।