সংবাদদাতা, পলাশবাড়ী, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। শিক্ষার্থী বান্ধব এ আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সৈয়দ আজহারুল ইসলাম। কলেজ শাখার সভাপতি শাহাদাত হোসেন পলাশ, সেক্রেটারি জুয়েল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপনের ফলে কলেজের ছাত্র-ছাত্রীরা পানিবাহিত রোগ থেকে সুরক্ষা পাবে। এজন্য তাঁরা পলাশবাড়ী সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান।