কুমিল্লা সংবাদদাতা: দাউদকান্দি উপজেলাস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা সহ দুই নারী মাদক পাচারকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ শাহাদাত হোসেন মহাসড়কের দাউকান্দির ইলিয়টগঞ্জ স্টেশনের ফুটওভার ব্রীজের নিচ থেকে ১৫ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করে। আটককৃতরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্বপাড়া গ্রামের মো. সৈকত এর স্ত্রী রীমা আক্তার, চাঁদপুর জেলার মতলব উপজেলার তালতলী গ্রামের মো. মোকতার হোসেনের স্ত্রী শারমিন আক্তার (২৯)। আটককৃতদের মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।