গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা : নাটোরের গুরুদাসপুরের চাপিলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন (৪৩) ও তার সহযোগি আবুল কালামকে (৬৫) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার সকালে উপজেলার মকিমপুর নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মকিমপুর বাজারে জনৈক মনিরুল ইসলামের দোকানে হামলা করে দুর্বৃত্তরা। ওই হামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। শামীম মকিমপুর গ্রামের আনসার আলীর ছেলে ও আবুল কালাম মৃত দুখাই মন্ডলের ছেলে। গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক বলেন, ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় থানায় মামলা দায়ের হলে শামীম হোসেন ও আবুল কালামকে নাটোর কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
গুরুদাসপুরে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২
নাটোরের গুরুদাসপুরের চাপিলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন (৪৩) ও তার সহযোগি আবুল কালামকে (৬৫) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার সকালে উপজেলার