আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : আশাশুনি সদরের শ্রীকলস গ্রামে জমি-জমা বিরোধকে কেন্দ্র করে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া ও গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। শ্রীকলস গ্রামের মৃত শেখ আবুল হোসেনের পুত্র,শেখ গাওছুল আজম জানান, একই গ্রামের মৃত শামসুর রহমানের পুত্র,আমার চাচা শেখ ময়নুদ্দীন দীর্ঘ ৫০ বছর যাবত আমাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৬ শতক জায়গার মধ্যে সাড়ে ৪ শতক জায়গা জোর পূর্বক ভোগ দখল করে আসিতেছে। দেড় শতক জায়গা(এওয়াজ করে) তাদের যাতায়াতের জন্য আমরা ছেড়ে দিই। ১৮ জুন (বুধবার) সকাল ১১টায় উভয় পক্ষের লোকজন ও আমিনের উপস্থিতিতে জমি মাপজোক করে আমাদের জমি বুঝিয়ে খোটা মেরে দেয়। বৃহস্পতিবার রাতে পুনরায় বসাবসি হয়,কিন্তু পথ নিয়ে আপোস-মিমাংসা না হওয়ায় উভয় পক্ষ পথ বন্ধ করে দেয়। শুক্রবার সকালে আমার চাচা ও তার ছেলেরা মিলে গ্রাম ডাঃ আব্দুস সবুরের ইন্দনে মিমাংসিতো জায়গার পরিবেশ ভারসম্য রক্ষাকারী ছোট-বড় নিমগাছ,বাদাম গাছ,মেহগনি গাছ ও চারা খেজুর গাছ ও সমস্ত ঘেরা-বেড়া কেটে ফেলে। শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে আমরা কিছুই না বলে শালিক কারক সাবেক মেম্বর আঃ রহিম ও ডাঃ বেল্লাল হোসেনকে জানাই। ২২ জুন(শনিবার) পুনরায় বসাবসির কথা থাকলেও আমরা উপস্থিত হলেও বিবাদী ময়নুদ্দীন পক্ষ অনুপস্থিত থাকে। এ ঘটনায় কাঁচামাল ব্যবসায়ী হাফিজুল ইসলাম জানান,জমি গাওছুলদের কিন্তু ময়নুদ্দীন শেখ দীর্ঘদিন জোর পূর্বক ভোগদখল করে আসছে। বিবাদী ময়নুদ্দীন শেখ জানান,আমি তাদের জমি মেপে বের করে দিয়েছি।আমি বাড়ী ছিলামনা,বাড়ীর মহিলারা জ্বালানী কাটের জন্য ঘেরা-বেড়া কেটেছে,২/১ টি গাছও কাটা পড়তে পারে। আমি শালিসের সিদ্ধান্ত মেনে নিয়েছি।
বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে,যে কোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। সচেতন এলাকাবাসী প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।