পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রাম থানায় পুলিশ ও বিক্ষুব্ধ বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের জের ধরে থানায় ভাংচুর ও হামলার ঘটনা ঘটেছে এতে পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।জানা গেছে পাটগ্রাম উপজেলার সরেঅর বাজার নামক এলাকার মেইন রাস্তায় সরকার অনুমোদিত বালু মিশ্রিত পাথর কোয়ারি ইজারাদার স্থানীয় ২জন বিএনপি নেতার কোয়ারির ইজারা রশিদের মাধ্যমে গত কয়েক দিন ধরে ট্রাকে ৫০০/১০০০ টাকা পর্যন্ত চাঁদা নিয়ে আসছিলো। এ ঘটনা জানতে পেরে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ ও পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সেখানে গিয়ে মোবাইলকোর্ট পরিচালনা করে চাঁদা নেওয়ার অভিযোগে সোহেল এবং বেলাল নামে ইজারাদারের দুই কর্মীকে আটক করে ১ মাস করে সাজা প্রদান করেন। রাতে আসামিদ্বয়কে পাটগ্রাম থানায় নিয়ে যাবার সময় স্থানীয় বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা পুলিশের কাছ থেকে আসামি ২জনকে ছিনিয়ে নিয়ে যায়।এ সময় বিক্ষুব্ধ কর্মীরা ও উশৃংখল জনতা থানায় ঢুকে ওসির ক্ক্ষসহ বেশ কয়েকটি কক্ষে থাকা ৮টি ল্যাপটব ভাংচুর এবং১টি ল্যাপটব নিয়ে যায় বলে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান।