সাবেক দুই সেনা কর্মকর্তাসহ আটজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার আদালত। এ ছাড়া এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের স্বার্থসংশ্লিষ্ট আরও ১৫টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক পৃথক আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ গতকাল সোমবার এ আদেশগুলো দেন। যে আটজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, তারা হলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাবিবুর রহমান খান, তার স্ত্রী সাবিনা রহমান খান, সাংবাদিক সুভাষ সিংহ রায় ও তার স্ত্রী মমতা হেনা লাভলী, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মো. শহীদ, মোহাম্মদ জাহিদ ও মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী।