সাদুল্লাপুর সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সাদুল্লাপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে
প্রভাতী প্রকল্পের ডিডিএম কম্পোনেন্ট এ কর্মশালার উদ্বোধন করা হয়। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়ক নিতাই চন্দ্র দে সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক,কৃষি কর্মকর্তা শাহআলম,উপজেলা প্রকৌশলী মো. মেনাজ প্রমুখ।
আয়োজিত এই কর্মশালায় উপজেলার ইউনিয়নের জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে বক্তারা বন্যা পূর্বাভাস, স্থানীয় পর্যায়ে সংকেত ব্যবস্থাপনা, ঝুঁকি কমানোর কৌশল এবং দুর্যোগকালীন প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, আগাম সতর্কতা ও স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি করলে বন্যার ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার জেসিকা।