আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনারয় এবং প্রবাসী কল্যান ও বৈদেশীক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এবং বন, পরিবেশ ও জরবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয় এবং পানি সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রকল্পের আওতায় পরিবেশ বান্ধব রংপুরের বদরগঞ্জে ভাড়ারদহ বিল গত বুধবার বিকেলে পরিদর্শন করছেন।

বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ভু-পরিস্থ পানি সংরক্ষন প্রকল্পের আওতায় রংপুরের বদরগঞ্জ উপজেলার পৌর শহরের পাশে ২০ একর আয়তন বিশিষ্ট ভাড়ারদহ বিলের পাড়ে দুই শতাধিক দেশ-বিদেশী বিভিন্ন প্রজাতির বিলুপ্ত প্রায় ৩ হাজার ৬৬৭ টি বনজ, ফলদ এবং ঔষধী জাতের বৃক্ষচারা রোপন করেছে। এর ফলে শীত মওসুমে ভাড়ারদহ বিলে দেশ-বিদেশী বিভিন্ন প্রজাতির পাখীর আগমন ঘটে। ইতোমধ্যে বেড়ে ওঠা শ্যামল সুনিবির বনের ঘন ছায়ায় এবং পাখীর কলতানে এই এলাকায় নয়নাভিরাম প্রাকৃতিক নৈর্সগিক পরিবেশ বান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে। এই প্রাকৃতিক নৈর্সগিক পরিবেশ উপভোগ করার জন্য এখানে প্রতিদিন অসংখ্য পরিবেশ প্রেমিক মানুষের আগমন ঘটে।

বিলের নৈর্সগিক পরিবেশ দর্শন করে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই বিলের জীব বৈচিত্র সংরক্ষনের জন্য শিগগিরই এটি অভয় অরণ্য ঘোষনা করবেন। সেই সাথে এর সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। এ লক্ষ্যে তিনি করনীয় প্রস্তাবনা তৈরীর জন্য জেলা প্রশাসন. বিএমডিএ, বন বিবাগ এবং পানি উন্নয়ন বোর্ডকে যৌথ ভাবে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহনের জন্য পরামর্শ দিয়েছেন।

বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ভু-পরিস্থ পানি সংরক্ষন প্রকল্পের আওতায় নৈর্সগিক পরিবেশ বান্ধব ভাড়ারদহ বিলের পুনঃ খনন এবং এর বনায়ন সহ সংস্কার করা হয়েছে।

পরিদর্শন কালে উপদেষ্টাদ্বয় বিলের পাড়ে গাছের চারা রোপন করেন। এ সময় রংপুরের ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউর ফয়সাল, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক প্রকৌশলী হাবিবুর রহমান খান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

রংপুরে বাজুস এর ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

“ঐতিহ্য ও সাফল্যের পথ চলায় বাজুস” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী গত বৃহস্পতিবার পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে নগরীর বেতপট্টিস্থ বাজুস কার্যালয়ে নানা আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, এবং আলোচনাসভার আয়োজন করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ( অপরাধ) মোহাম্মদ তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে বাজুস রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর চেম্বার অবকমার্সএন্ড ইন্ডাষ্ট্রিজের প্রেসিডেন্ট মোহাম্মদ আকবরআলী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাজুস রংপুর জেলা শাখার সহ-সভাপতি আব্দুল হালিম বুলু ও মোহাম্মদ সাঈদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম রাজু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফুল ইসলাম লাইজু, কোষাধক্ষ মোহাম্মদ শাহীন, রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান হিরু।