পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাঁদা না দেয়ায় মো. শরীফ মিয়া (৩৯) নামের এক ব্যাবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গত ২৭ মে দিবাগত রাত ১০টার দিকে উপজেলার সালুয়াদী নতুন বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহত শরীফ উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদী গ্রামের মৃত খাইরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যাবসায়ী ছিলেন। এ ঘটনায় পুলিশ ইমাম হোসেন নামের একজন ইউপি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।