ঝিনাইদহ সংবাদদাতা : ৫ দফা দাবি বাস্তবায়ন ও পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার সকাল ১০টার দিকে শহরের পায়রা চত্বরে জেলা জামায়াতের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী আলী আজম মোঃ আবুবকর।
বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, ঝিনাইদহ-৩ আসনের এমপি পদপ্রার্থী প্রফেসর মতিয়ার রহমান, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি কাজী ছগীর আহম্মেদ, জেলা বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম এবং শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন প্রমুখ।