বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ড ইতিহাসের সকল নির্মমতা ও নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। কিন্তু এসব মানবতাবিরোধী অপরাধী খুনীদের আজও বিচার হয়নি। তিনি পল্টন শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং অবিলম্বে খুনীদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান।
গতকাল মঙ্গলবার বিকেল ৪.১৫ টায় পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে ঢাকা জেলা জামায়াত আয়োজিত এক বিক্ষোভ পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাভার মডেল মসজিদের সামনে থেকে সংক্ষিপ্ত সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা জেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন। উপস্থিত ছিলেন জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্লা, হারুনর রশীদ, আব্দুল কুদ্দুস, ইমদাদুল হক, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, সাভার পৌর আমীর আজিজুর রহমান ও আশুলিয়া থানা আমীর বশির আহমেদ প্রমুখ।
মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, ২৮ অক্টোবরের হত্যাযজ্ঞের মাধ্যমে আওয়ামী-বাকশালীরা দেশে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছিলো। সেদিন ছিলো ৪ দলীয় জোট সরকারের মেয়াদ পূর্তির দিন। সংবিধান অনুযায়ি একটি নির্বাচনকালীন কেয়ারটেকার গঠনের মাধ্যমে সে সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু অতি তুচ্ছ অজুহাতে আওয়ামী সাংবিধানিক সে সরকারকে মেনে নিতে রাজী হয়নি বরং কথিত আন্দোলনের নামে সারাদেশেই এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিলো। পরে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সংকট নিরসনে দফায় দফায় বৈঠক করে কোন সমাধানে উপনীত হতে পারেন নি। এটা ছিলো সে সময়ের দেশের বৃহত্তম দু’দলের সবচেয়ে বড় ব্যর্থতা। ফলে ২৮ অক্টোবর নির্মম হত্যাকা-ের ঘটনা ঘটে। তারপরও রাষ্ট্রপতি ইয়াজউদ্দীনের নেতৃত্বে একটি কেয়ারটেকার সরকার গঠিত হয়। কিন্তু আওয়ামী নৈরাজ্য থেমে থাকেনি। এক সময় সরকারের উপদেষ্টারা পদত্যাগ করা শুরু করেন। সে সুযোগেই ফখরুদ্দীন-মঈনুদ্দীনরা ১/১১-অভ্যুত্থান ঘটাতে সক্ষম হয়। প্রেসবিজ্ঞপ্তি।
গ্রাম-গঞ্জ-শহর
২৮ অক্টোবরের হত্যাকাণ্ড ছিলো ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় ----মাওলানা দেলোয়ার হোসাইন
পল্টন ট্রাজেডি উপলক্ষ্যে ঢাকা জেলা জামায়াতের বিক্ষোভ-সমাবেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ড ইতিহাসের সকল নির্মমতা ও নিষ্ঠুরতাকে হার মানিয়েছে।